বিনোদন

অভিনেতা সাদেক বাচ্চু করোনায় আক্রান্ত

অভিনেতা সাদেক বাচ্চু করোনায় আক্রান্ত
অভিনেতা সাদেক বাচ্চু করোনায় আক্রান্ত

অভিনেতা সাদেক বাচ্চু করোনা ভাইরাসে আক্রান্ত। ৬ সেপ্টেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা টেস্টে ফলাফল পজেটিভি আসে। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবীন।

মেহজাবিন বলেন, করোনা পজিটিভ জানার পর শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করে মহাখালি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানেই বাবার চিকিৎসা চলবে।

করোনা ছাড়াও শরীরে আরো বেশকিছু ‘ক্রিটিক্যাল’ সমস্যা আছে সাদেক বাচ্চুর। তবে সেগুলো এই মুহূর্তে ঠিক থাকলেও ফুসফুসের ইনফেকশনটা নিয়ে শঙ্কিত তার পরিবার। মেয়ে জানান, চিকিৎসকরা জানিয়েছেন বাবার এই অবস্থা রিকভার করতে কিছুদিন সময় লাগবে। কারণ ফুসফুসের ইনফেকশনটা একটু ছড়িয়ে গেছে।

সাদেক বাচ্চু ৫০ বছরের ক্যারিয়ারে পাঁচশ’র অধিক ছবিতে অভিনয় করেছেন। সিনেমার বাইরেও দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি নাটকে বিচরণ তাঁর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ