বিনোদন

১৬ অক্টোবর খুলছে দেশের সব সিনেমা হল

১৬ অক্টোবর খুলছে দেশের সব সিনেমা হল
১৬ অক্টোবর খুলছে দেশের সব সিনেমা হল

করোনা মহামারির কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর দেশের সব সিনেমা হল আগামী ১৬ অক্টোবর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

প্রদর্শক সমিতির সাবেক উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, ‘আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা তথ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন। আমরাও স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রির শর্ত দেওয়া হয়েছে।’

আজকের বৈঠকে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ও শরফুদ্দিন এলাহী।

করোনা মহামারির কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হয়।

করোনায় সবচেয়ে ক্ষতি হয়েছে বাংলা চলচ্চিত্রের। পাঁচ মাস বন্ধের পর সম্প্রতি সিনেমার শুটিং শুরু হয়েছে। কিন্তু বন্ধ আছে সিনেমা হলগুলো। ফলে, দীর্ঘদিন ধরে বেকার আছেন সিনেমা হল সংশ্লিষ্ট কর্মজীবীরা। সিনেমা হল খুলে দেওয়ার পরিকল্পনা তাদের জন্য স্বস্তির সংবাদ। অন্যদিকে মহামারিতে অনেক সিনেমা শিডিউল জটিলতায় পড়েছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ