বিনোদন

২৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ডিজনির

২৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ডিজনির
২৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ডিজনির

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক গণমাধ্যম সংস্থা ওয়াল্ট ডিজনি ২৮ হাজার কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের থিম পার্ক থেকেই বেশি কর্মী ছাঁটাই করা হবে।

ডিজনির পক্ষ থেকে বলা হয়, সীমিত সংখ্যক দর্শনার্থী এবং কবে নাগাদ করোনা মহামারি শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিজনির থিমপার্কগুলো। করোনা সংক্রমণের শুরু থেকেই বিশ্বের সকল থিম পার্ক বন্ধ করে দেয় ডিজনি। তবে ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড ছাড়া বিশ্বের সকল থিম পার্ক স্বাস্থ্যবিধি মেনে খুলে দিয়েছে কোম্পানিটি।

জানা গেছে, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে ৬৭ শতাংশই স্থানীয় এবং তারা খন্ডকালীন কর্মী।

ডিজনির পার্ক ইউনিটের চেয়ারম্যান জোশ ডি'আমারো বলেন, আমরা আমাদের পার্ক থেকে শ্রমশক্তি হ্রাসের প্রক্রিয়া শুরু করেছি। এটা আমাদের জন্য খুব কঠিন সিদ্ধান্ত ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ