বিনোদন

জেমস বন্ডের জন্য পেছাল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’

জেমস বন্ডের জন্য পেছাল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’
জেমস বন্ডের জন্য পেছাল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’

জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ সিনেমার মুক্তি পেছানোর পর এবার ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নবম সংস্করণ ‘এফ নাইন’ সিনেমাটির মুক্তি পেছাল। করোনার কারণে আলোচিত সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী বছরের মে মাসে।

মার্কিন সাময়িকী ভ্যারাইটির খবর, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নবম সংস্করণ ‘এফ নাইন’ সিনেমা মুক্তির সম্ভব্য তারিখ ২০২১ সালের ২৮ মে। মেমোরিয়াল দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ‘এফ নাইন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২১ সালের ২ এপ্রিল। তবে এদিন জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে সম্প্রতি। এর কয়েক ঘণ্টা পরই ‘এফ নাইন’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স জানিয়েছে ‘এফ নাইন’ সিনেমার নতুন মুক্তির তারিখ।

ড্যান ক্যাসেইয়ের গল্পে ‘এফ নাইন’ সিনেমাটি পরিচালনা করেছেন জাস্টিন লিন। এবারের সিরিজে অভিনয় করছেন ভিন ডিজেল, মিশাল রদরিগাস, টাইরেস গিবসন, ক্রিস লিডাক্রিস ব্রিজ, জর্দানা ব্রিউস্টার। অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় রেসলার জন সিনাকে। এ ছাড়া সপ্তম সিরিজে মারা যাওয়া সাং কাংয়েরো ফিরছেন এই সিরিজে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ