বিনোদন

করোনায় আক্রান্ত অভিনেতা আতাউর রহমান

করোনায় আক্রান্ত অভিনেতা আতাউর রহমান
করোনায় আক্রান্ত অভিনেতা আতাউর রহমান

বরেণ্য অভিনেতা মঞ্চসারথি আতাউর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। কদিন ধরেই বেশ অসুস্থ তিনি।

খ্যাতিমান এই অভিনেতার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট এসেছে তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকবি, লেখক ও রাজনীতিবিদ সুজন হাজং।

তিনি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুকের দেয়ালে মঞ্চসারথির দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান মঞ্চসারথি আতাউর রহমান স্যার করোনায় আক্রান্ত। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

আতাউর রহমান স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। ৭৯ বছর বয়সী  আতাউর রহমান মঞ্চের জন্য লিখেছেন, নির্দেশনা দিয়েছেন, অভিনয়ও করেছেন।

রহমান ১৯৪১ সালের ১৮ জুন তদানীন্তন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ