বিনোদন

২৪ অক্টোবর রোহানপ্রীত-নেহার বিয়ে!

২৪ অক্টোবর রোহানপ্রীত-নেহার বিয়ে!
২৪ অক্টোবর রোহানপ্রীত-নেহার বিয়ে!

বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন নেহা কাক্কার! আগামী ২৪ অক্টোবর দিল্লিতে রোহানপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় এই সংগীতশিল্পী। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি নেহা-রোহানপ্রীত।

এ বিষয়টি নিয়ে নেহার সাবেক প্রেমিক ও বলিউড অভিনেতা হিমাংশু কোহলিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নেহার সম্পর্কের কথা তিনি কিছুই জানতেন না। প্রাক্তন প্রেমিকার বিয়ে যদি ঠিক হয়ে গিয়ে থাকতে তাহলে তো ভালোই। নেহার জন্য তিনি খুশি হবেন।

গায়ক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন রোহানপ্রীত। তবে ২০১৯ সালে শেহনাজ গিলের রিয়ালিটি শো ‘মুঝসে শাদি করোগে’তে অংশগ্রহণ করে পরিচিতি পান।

নেহার এক ঘনিষ্ঠ বন্ধু আবার দাবি করেছেন নেহা-রোহানপ্রীতের বিয়ের খবর সম্পূর্ণ মিথ্যা। এর আগেও নেহা এবং উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের বিয়ের গুজব রটেছিল। এ নিয়ে প্রচুর জল্পনা হয়েছিল। পরে জানা যায়, পুরোটাই শোয়ের প্রচারের জন্য করা হয়েছিলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ