বিনোদন

এ বছর বসছে না ফোক ফেস্টের আসর

এ বছর বসছে না ফোক ফেস্টের আসর
এ বছর বসছে না ফোক ফেস্টের আসর

করোনার কারণে এ বছর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের বর্ণিল আসর বসছে না। যদিও আগে থেকেই সবকিছু ঠিকঠাক ছিল। প্রয়োজন অনুযায়ী আয়োজনের প্রস্তুতিও নেয়া হচ্ছিল। কিন্তু চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ আসরটি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু।

তিনি বলেন, প্রয়োজনীয় সব ধরনের অনুমতি নেয়া হয়েছিল। উৎসব বাতিল করার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু করোনার কারণে ঝুঁকি রয়েছে। তাই শেষ পর্যন্ত এ বছর উৎসব আয়োজন না করার সিদ্ধান্তই নেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে ‘ফোক ফেস্ট’ আয়োজনের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট আয়োজন করে আসছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশন। প্রতি বছর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই আসর বসে। প্রায় লক্ষাধিক দর্শকের উপস্থিতি ঘটে ওই উৎসবে। যেখানে বিশ্বের নানা দেশ থেকে আগত গুণী লোকশিল্পীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে রাজধানী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ