বিনোদন

বিয়ে করছেন নেহা কক্কর

বিয়ে করছেন নেহা কক্কর
বিয়ে করছেন নেহা কক্কর

আর নয় গুঞ্জন, এবার সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কক্কর।

ভক্তদের দ্বিধা-দ্বন্দ্ব দূর করে প্রকাশ্য আনলেন তার এবং রোহনপ্রীত সিংয়ের হলুদের বেশ কিছু ছবি। যেখানে নেহাকে তার হবু বর রোহনপ্রীত সিংয়ের সাথে প্রেমে মগ্ন থাকতে দেখা গেছে!

এসময় নেহার পরনে ছিল হলুদ লেহেঙ্গা এবং রোহনপ্রীতের পরনে ছিল কুর্তা-পাজামা ও মাথায় পাগড়ী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারে সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা।

এছাড়াও হলুদের আগে নেহাকে মেহেদি লাগিয়ে দেওয়ারও বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।

এদিকে কদিন আগেই প্রকাশ্যে এসেছে নেহা ও রোহনপ্রীতের গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও ‘নেহু দ্য বিহা’। ফলে অনেকেই ধারণা করেছিলেন আদৌ কি নেহা বিয়ে করতে যাচ্ছে নাকি এই বিয়ের নাটক গানের প্রচারণার জন্য!

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ