বিনোদন

নববধূ নেহার ছবি ভাইরাল

নববধূ নেহার ছবি ভাইরাল
নববধূ নেহার ছবি ভাইরাল

গুঞ্জন সত্যি করে, গত ২৪ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের তারকা কণ্ঠশিল্পী নেহা কক্কর। আজ সেই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নেহা। নিজের ইনস্টাগ্রামে দুই ধাপে আপলোড করেছেন বিয়ের ছবি।

সেই ছবির ক্যাপশনে নিজেকে রোহনপ্রীতের নববধূ হিসেবে ঘোষণা দিয়েছেন নেহা। সেসব ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এই প্রতিবেদন তৈরির সময় ইনস্টাগ্রামে এক ঘণ্টা আগে দুই ধাপে আপলোড করা নেহার বিয়ের ছবি পছন্দ করেছেন প্রায় ২০ লাখ ব্যবহারকারী।

জানা গেছে, বিয়েতে রোহানকে শেরওয়ানিতে দেখা গেছে আর নেহা পরেছিলেন দুপাট্টা। এ ছাড়া আজ সোমবার পাঞ্জাবে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথাও রয়েছে। নেহার স্বামী রোহনপ্রীত সিং নেহা কক্করের দীর্ঘদিনের বন্ধু, যিনি ‘মুঝসে শাদি কারোগি’ রিয়েলিটি শোর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন।

এদিকে, ‘নেহু দ্য বিয়া’ শিরোনামে ২১ অক্টোবর নতুন গান মুক্তি পেয়েছে নেহা কক্করের, যে গানের কথা ও সুর করেছেন নেহা নিজেই। এই গানে দেখা গেছে নেহা-রোহনপ্রীতকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ