বিনোদন

যে শর্তে জামিন পেলেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস

যে শর্তে জামিন পেলেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস
যে শর্তে জামিন পেলেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস

২০১৭ সালে করা একটি প্রতারণার মামলায় আজ বুধবার উপস্থাপক ও নন্দিত নির্মাতা দেবাশীষ বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

পরবর্তীতে শর্ত সাপেক্ষে বাদীর আইনজীবীর জিম্মায় তার জামিন মঞ্জুর হয়।

শর্তটি হলো - আগামীকাল বৃহস্পতিবার অভিযোগে উল্লেখিত টাকা বিবাদীকে ফেরত দিতে হবে। এমন প্রতিশ্রুতি দিলে বিচারক দেবাশীষের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, আসামি দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন তিনি। তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর।

এর কিছুক্ষণ পর আইনজীবী খন্দকার মুহিবুল হাসান আপেলের মাধ্যমে চুক্তি অনুযায়ী নেয়া টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতিতে পুনরায় জামিন আবেদন করেন দেবাশীষ। সেই শর্তে তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

মামলার বিবরণীতে বলা হয়েছে, সিএনটিভি ইউটিউব চ্যানেলের মালিক লিটন সরকার ইমন নামে এক ব্যক্তি দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস প্রযোজিত চারটি বাংলা চলচ্চিত্র— ‘মায়ের মর্যাদা’, ‘শুভ বিবাহ’, ‘অপেক্ষা’ ও ‘অজান্তে’ ইউটিউব চ্যানেলে প্রচার করতে ৬০ বছরের জন্য ১ লাখ ৪০ হাজার টাকায় ২০১৯ সালের ৩০ জুলাই বাণিজ্যিক শর্তে কিনে নেন।

তিনি ছবিগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করলে ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেল বন্ধ করে দেয়।

পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, এই চার চলচ্চিত্র আসামিরা তার আগেই ২০১৭ সালে অন্য দুজন ব্যক্তির কাছে বিক্রি করে দেন। যার কারণে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ ছবিগুলো আপলোড করার পর লিটন সরকার ইমনের চ্যানেল বন্ধ করে দেয়।

এর পরই ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সিএমএম আদালতে লিটন সরকার ইমন বাদী হয়ে দেবাশীষ বিশ্বাস ও তার মায়ের নামে প্রতারণার মামলা করেন।

পরে এ মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মো. মোকাম্মেল হোসেন তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।

আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে ২০১৯ সালের ৫ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। আসামিরা হাজির না হওয়ায় চলতি বছর ২১ অক্টোবর বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দেবাশীষ বিশ্বাস চলচ্চিত্র পরিচালক প্রয়াত দিলীপ বিশ্বাসের ছেলে। একটা সময় ‘পথের পাঁচালী’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ