বিনোদন

সুস্থ হয়ে দেশে ফিরছেন নায়ক-সাংসদ ফারুক

সুস্থ হয়ে দেশে ফিরছেন নায়ক-সাংসদ ফারুক
সুস্থ হয়ে দেশে ফিরছেন নায়ক-সাংসদ ফারুক

গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। টানা দেড় মাসের চিকিৎসায় এখন তিনি পুরোপুরি সুস্থ।

সেই সুখবর নিয়েই আজ (২৯ অক্টোবর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরছেন এই অভিনেতা।

বিষয়টি সিঙ্গাপুর থেকে নিশ্চিত করেছেন ফারুক নিজেই।

চলচ্চিত্রের জ্যেষ্ঠ এই অভিনেতা বলেন, ‘এখন আমি বেশ সুস্থ। জ্বর নেই। অন্যান্য সমস্যাগুলোও এখন স্বাভাবিক। তাই হাসপাতালের অনুমতি নিয়ে বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশের উদ্দেশে রওনা দেব। দেড় মাস এখানে (সিঙ্গাপুর) রয়েছি। মনটা দেশে পড়ে আছে। অনেকেই ফোন করে খোঁজ-খবর নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং দোয়া করেছেন। সবার জন্য রইল আমার দোয়া ও কৃতজ্ঞতা।’

গত ১৮ আগস্ট জ্বর নিয়ে প্রথমে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ফারুক। দফায় দফায় পরীক্ষা করার পরও তার জ্বরের কারণ পাওয়া যাচ্ছিল না। এরপর চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার যক্ষ্মা রোগ ধরা পড়ে। এখন তিনি পুরোপুরি সুস্থ। সেখানে ফারুকের সঙ্গে আছেন তার সহধর্মীনী ফারহানা ফারুক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ