বিনোদন

অজয়ের পরিচালনায় অমিতাভ বচ্চন

অজয়ের পরিচালনায় অমিতাভ বচ্চন
অজয়ের পরিচালনায় অমিতাভ বচ্চন

অভিনয়ের পাশাপাশি চুটিয়ে প্রযোজনার দায়িত্ব সামলে চলেছেন অজয় দেবগন। এবার ফিরলেন পরিচালনায়। চার বছর পর পরিচালকের দায়িত্ব নিজের কাঁধে নিলেন অজয়। তৈরি করবেন নতুন ছবি ‘মে ডে’। আর তাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অজয়ের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনকে। খবর সংবাদ প্রতিদিনের।

নিজের অভিনয়ের অন্যতম অনুপ্রেরণা হিসেবে একাধিকবার অমিতাভ বচ্চনের নাম উল্লেখ করেছেন অজয়। খাকি, হিন্দুস্তান কি কসম, সত্যাগ্রহ, আগ ইত্যাদির মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুই তারকা।

২০০৮ সালে প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অজয়। তৈরি করেছিলেন রোমান্টিক ড্রামা ছবি ‘ইউ মি অউর হাম’ (U Me Aur Hum)। ছবিতে অভিনয়ও করেছিলেন অজয় দেবগন। নায়িকা ছিলেন কাজল। অ্যালজেইমার্স রোগীর ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। বক্স অফিসে বাজেটের অর্থ তুলতে সক্ষম হলেও সমালোচক মহলে তেমন প্রশংসা পায়নি ছবিটি। তারপর আর সেভাবে পরিচালনায় হাত দেননি অজয়।

পরে ২০১৬ সালে তৈরি করেন ‘শিবায়’। সে ছবিও বক্স অফিসে সাফল্য পায়নি। তাতে অবশ্য দমবার পাত্র নন বলিউডের ‘তানহাজি’। আবারও পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

জানা গিয়েছে, বিপদের মুখে দাঁড়িয়ে মানুষের লড়াইয়ের কাহিনী নিজের এই নতুন ছবিতে তুলে ধরবেন অজয় দেবগন। মুখ্য চরিত্রে অমিতাভ বচ্চনের পাশাপাশি তাকেও দেখা যাবে ক্যামেরার সামনে। পাইলটের ভূমিকায় অভিনয় করবেন অজয়। তবে অমিতাভ বচ্চনের চরিত্র সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ঠিক হয়নি ছবির বাকি অভিনেতা-অভিনেত্রীও। চিত্রনাট্যের চূড়ান্ত পর্বের কাজ চলছে বলেই জানা গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর শুরু হবে ছবির শুটিং।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ