বিনোদন

সুস্থ হয়ে বাসায় ফিরলেন অভিনেতা অপূর্ব

সুস্থ হয়ে বাসায় ফিরলেন অভিনেতা অপূর্ব
সুস্থ হয়ে বাসায় ফিরলেন অভিনেতা অপূর্ব

হাসপাতালে ৯ দিন চিকিৎসা নেয়ার পর বাসায় ফিরলেন অভিনেতা অপূর্ব। গত দুদিন ধরে এই অভিনয় শিল্পীর শারীরিক অবস্থা যথেষ্ট ভালোর দিকে বলেই বুধবার অপূর্ব হাসপাতাল ছেড়ে তার ঘরে ফিরেছেন।

হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে অপূর্ব তার ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন বাসার পথে। ভালোবাসা, সহযোগিতা ও দোয়ার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

১ নভেম্বরে অপূর্বর কাঁপুনিসহ জ্বর আসে। দুই দিনের জ্বরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে তার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। ফল হাতে পেলে জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ।

এরপর শারীরিক অবস্থা বেশি খারাপ হলে ৩ নভেম্বর তাকে রাজধানী ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকালে চিকিৎসকরা জানান, আপাতত কোনো ধরনের সমস্যা নেই অপূর্বর। তবে তাকে দুই সপ্তাহের মতো বিশ্রামে থাকতে হবে। তিনি এখন করোনা মুক্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ