বিনোদন

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ফারুক

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ফারুক
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ফারুক

ঢাকাই চলচ্চিত্রের নায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে সোমবার সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনেতার স্ত্রী ফারহানা ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ফারুক। কয়েকদিন ভালো ছিলেন তবে হঠাৎ শরীর খারাপ হলে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। রোববার তার রিপোর্ট পজিটিভ এসেছে।

ফারুকের স্ত্রী ফারহানা ফারুকেরও করোনা টেস্ট করা হলে রিপোর্ট এসেছে তিনি কোভিড-১৯ নেগেটিভ।

প্রায় পাঁচ দশক ধরে ঢালিউড চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নায়ক ফারুক। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ