বিনোদন

করোনা আক্রান্ত আজিজুল হাকিমকে কেবিনে স্থানান্তর

করোনা আক্রান্ত আজিজুল হাকিমকে কেবিনে স্থানান্তর
করোনা আক্রান্ত আজিজুল হাকিমকে কেবিনে স্থানান্তর

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা আজিজুল হাকিবের অবস্থা উন্নত হওয়ায় লাইফ সাপোর্ট থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম।

মঙ্গলবার বিকাল ৪টা ৪০ মিনিটে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে সমকালকে জানিয়েছেন জিনাত হাকিম।

তিনি বলেন, ‘সবার দোয়ায় হাকিম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। অবস্থার উন্নতি দেখে চিকিৎসকরা তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করেছে।’

অসুস্থ আজিজুল হাকিমের পাশে যারা দাঁড়িয়েছেন খোঁজ খবর নিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।বিশেষ করে আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে অভিনয় শিল্পীসংঘের দায়িত্বশীলরা যেভাবে পাশে ছিলেন সেটা স্মরণ করে তাদের সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতার কথাও বলেন জিনাত হাকিম।

মঙ্গলবার তারকা দম্পতি আজিজুল হাকিম-জিনাত হাকিম ও তাদের ছেলে মুহাইমিন রেদোয়ানের করোনা শনাক্ত হয়। এরপর তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই আজিজুল হাকিমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।

৬১ বছর বয়সীয় আজিজুল হাকিম কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন।

মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখানো আজিজুল হাকিম পরে টিভি নাটক করে পরিচিতি লাভ করেন। ১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন তিনি। তাদের দুই ছেলে-মেয়ে রয়েছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ