বিনোদন

পর্দায় ফিরছে ‘টম অ্যান্ড জেরি’, ট্রেলারেই বাজিমাৎ

পর্দায় ফিরছে ‘টম অ্যান্ড জেরি’, ট্রেলারেই বাজিমাৎ
পর্দায় ফিরছে ‘টম অ্যান্ড জেরি’, ট্রেলারেই বাজিমাৎ

টম এবং জেরিকে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তাদের খুনসুটি দেখে কেটেছে বহু মানুষের ছেলেবেলা। বড়পর্দায় ফিরছে সেই ‘টম অ্যান্ড জেরি’। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।

এবারের ‘টম অ্যান্ড জেরি’ একটু আলাদা। টম ও জেরির লড়াই থাকবে বরাবরের মতোই। তবে এবার কাহিনীর প্রয়োজনে টম ও জেরির সঙ্গে থাকবে আসল মানুষ, অ্যানিমেটেড নয়।

২ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে, শহরের বিখ্যাত হোটেলে থাকে জেরি। তার দুষ্টুমিতে বিয়ের একটি ইভেন্টের সকলেই অতিষ্ঠ। জেরির দৌরাত্ম দমন করতে সেখানে নিয়ে আসা হয় টমকে। এরপরে হোটেল জুড়ে চলে তাদের কাণ্ড কারখানা।

ট্রেলারটি প্রকাশ পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কমেন্ট বক্স ভরে গেছে ভক্তদের ভালোবাসায়।

ছবিতে অভিনয় করেছেন মাইকেল পেনা, ক্লো গ্রেস মরেটজ এবং রব ডেলানি। ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত এই ছবির গল্প লিখেছেন কেভিন কস্টেলো।

‘টম অ্যান্ড জেরি’ ছবিটি পরিচালনা করেছেন টিম স্টোরি। ছবিটি ২০২১ সালে মুক্তি পাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ