বিনোদন

এবারই প্রথম, একই সিনেমায় বলিউডের ৩ খান

এবারই প্রথম, একই সিনেমায় বলিউডের ৩ খান
এবারই প্রথম, একই সিনেমায় বলিউডের ৩ খান

বহু বছর ধরেই বলিউড শাসন করছেন খানেরা। দীর্ঘদিন ধরে প্রত্যেক খানই নিজেদের ছবিতে অভিনয় প্রতিভা দেখিয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করলেও তাদের একসঙ্গে দেখা যায়নি কখনোই। তবে এবার সেটাই হতে চলেছে। একই ছবিতে হাজির হবেন অভিনেতা আমীর খান, শাহরুখ খান ও সালমান খান। খবর জিনিউজের।

তিন খানকে একই ছবিতে হাজির করার কৃতিত্ব অবশ্যই প্রযোজক আমির খানের। তার ছবি 'লাল সিং চাড্ডা'র দৌলতেই একসঙ্গে পর্দায় আসতে চলেছেন বলিউডের ৩ 'খান'।

একবার এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ''একসঙ্গে তিন খানকে পর্দায় আনা খুবই কঠিন।'' এবার এই কঠিন কাজটাই সম্ভব করে ফেলতে চলেছেন পরিচালক অদ্বৈত চন্দন এবং প্রযোজক আমির খান ও কিরণ রাও।

জানা গেছে, নব্বয়ের দশকের স্মৃতি উসকে লাল সিং চাড্ডায় 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'র জনপ্রিয় চরিত্র 'রাজ'-এর বেশে দেখা যাবে শাহরুখকে। আর সালমানকে দেখা যাবে 'ম্যায়নে পেয়ার কিয়া'র প্রেমের ভূমিকায়। 'লাল সিং চাড্ডা'  ছবির মূল চরিত্র আমিরকে 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' সিনেমার সেটে যেতে দেখা যাবে। আর সেখানেই এক ঝলক দেখা যাবে 'রাজ' রূপী শাহরুখকে। ইতোমধ্যেই কিং খান ক্যেমিও চরিত্রটির শ্যুটিংও সেরে ফেলেছেন। একইভাবে সালমানকেও ক্যেমিও চরিত্রে দেখা যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ