বিনোদন

চলে গেলেন ওস্তাদ শাহাদাৎ হোসেন খান

চলে গেলেন ওস্তাদ শাহাদাৎ হোসেন খান
চলে গেলেন ওস্তাদ শাহাদাৎ হোসেন খান

না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাৎ হোসেন খান। একুশে পদকপ্রাপ্ত এই বরেণ্য সরোদশিল্পী শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।

পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে ওস্তাদ শাহাদাৎ হোসেন খানের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন বিশ্বখ্যাত সংগীতজ্ঞ, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি।

শাহাদাৎ হোসেন খান ১৯৫৮ সালের ৬ জুলাই তৎকালীন কুমিল্লা জেলা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁর কনিষ্ঠ ভ্রাতা সংগীত জগতের আরেক দিকপাল সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর বড় ছেলে ওস্তাদ আবেদ হোসেন খানের ছেলে ছিলেন ওস্তাদ শাহাদাৎ হোসেন খান।

সাত বছর বয়সে বাবার কাছে শাহাদাৎ হোসেন খানের তবলা ও সরোদের হাতেখড়ি হয়। পরে তিনি তার চাচা বাহাদুর হোসেন খানের কাছে সরোদের তালিম গ্রহণ করেন। ১৯৭২ সালে 'আলাউদ্দিন সংগীত সম্মেলনে' বাহাদুর হোসেনের সঙ্গে যুগলবন্দি হয়ে সরোদ পরিবেশন করেন। ১৯৮১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ১৯৮৫ সালে ক্যালিফোর্নিয়ার আলী আকবর কলেজ অব মিউজিক থেকে সংগীতে স্নাতক সমমানের 'বাদ্যলংকার' ডিগ্রি লাভ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ