পুয়ের্তো রিকোতে অবস্থিত আরেসিবো মানমন্দিরের বিখ্যাত সেই রেডিও টেলিস্কোপটি ধসে পড়েছে। ছয় দশক ধরে মহাকাশ বিজ্ঞানীদের গবেষণায় সাহায্য করছিল টেলিস্কোপটি। স্থানীয় সময় মঙ্গলবার সকালে টেলিস্কোপটি ধসে পড়ে।
জেমস বন্ডের বিখ্যাত 'গোল্ডেন আই'সহ হলিউডের বেশকিছু সিনেমায় এ ঐতিহাসিক টেলিস্কোপটি দেখানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ) জানিয়েছে, বিভিন্ন যন্ত্রপাতি-সংবলিত ৯০০ টন ওজনের টেলিস্কোপটি ৪৫০ ফুট নিচে ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আরেসিবো মানমন্দিরের এ টেলিস্কোপকে যেসব তার শূন্যে ঝুলিয়ে রেখেছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। / বিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: