বিনোদন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর

বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাতে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার রিপোর্ট পান তিনি।

৭৪ বছর বয়সী আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনের সংসদ সদস্য। বর্তমানে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। চারবারের সংসদ সদস্য নূর ২০১৩ সালের শেখ হাসিনার সরকারে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছিলেন। একইসঙ্গে তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি।

আসাদুজ্জামান নূরের অভিনয় জীবনের শুরু হয় ১৯৭২ সালে ‘নাগরিক’ নাট্যদলের মাধ্যমে। এই নাট্যদলের ১৫টি নাটকে তিনি ৬০০ বারের বেশি অভিনয় করেছেন। অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন টেলিভিশন ও সিনেমার দর্শকদেরও। টেলিভিশনে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এইসব দিনরাত্রি’ (১৯৮৫), ‘অয়োময়’ (১৯৮৮), ‘কোথাও কেউ নেই’ (১৯৯০), ‘আজ রবিবার’ (১৯৯৯) ও ‘সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড’ (১৯৯৯)। রেডিওতে প্রচারিত তাঁর নাটকের সংখ্যা অর্ধশতাধিক। টেলিভিশনের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘শঙ্খনীল কারাগার’ (১৯৯২) ও ‘আগুনের পরশমণি’ (১৯৯৪)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ