বিনোদন

গানের স্বত্ব বিক্রি করে দিলেন বব ডিলান

গানের স্বত্ব বিক্রি করে দিলেন বব ডিলান
গানের স্বত্ব বিক্রি করে দিলেন বব ডিলান

নোবেলজয়ী জিনিয়াস গীতিকার, সুরকার ও গায়ক বব ডিলান তার গানের স্বত্ব বিক্রি করে দিয়েছেন। ৮০ বছরে পা দেওয়ার আগেই নিজের গানের খাতার স্বত্ব তুলে দিলেন অন্যের হাতে। খবর দি নিউইয়র্ক টাইমসের।

ছয় দশক ধরে ৬শ’টিরও বেশি গান লিখেছেন বব ডিলান। তার গানের সমগ্র ক্যাটালগ কিনে নিল ‘ইউনিভার্সাল মিউজিক’ সংস্থা। এর মধ্যে ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’, ‘লাইক আ রোলিং স্টোন’-এর মতো কালজয়ী গানও রয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) ‘ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপ’ এই চুক্তির কথা প্রকাশ করে। তবে কত টাকার বিনিময়ে বব ডিলানের গানের খাতার স্বত্ব কিনে নিয়েছে সেটা স্পষ্ট করেনি তারা। তবে আনুমানিক ৩০ কোটি ডলার হতে পারে।

‘ইউনিভার্সাল মিউজিক’ সংস্থার প্রধান জানিয়েছেন, ‘এ কথা তো গোপন নয় যে, কালজয়ী সঙ্গীতের মূল চাবিকাঠি গান রচনা। আর এ কথাও সকলেই জানেন, বব ডিলান না থাকলে এই শিল্প অপূর্ণ থেকে যেত। তাঁর গান রচনা শিক্ষণীয় একটি বিষয়।’

চুক্তিকারী সংস্থার কাছ থেকে তথ্য মিললেও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি বব ডিলান।

১৯৬২ সালে ১শ’ ডলারের বিনিময়ে প্রথম চুক্তি করেছিলেন ডিলান। স্বত্ব দেওয়া হয়েছিল লৌ লিভাই অব লিডস মিউজিক পাবলিশিংকে। কিন্তু সময় এগিয়েছে, নোবেলজয়ীর গানগুলোর মূল্য অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। ‘বিটলস’-এর পরে বব ডিলানের গানই এখন পর্যন্ত সব থেকে বেশি মূল্যবান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ