বিনোদন

ইউটিউবে জেমস বন্ডের ১৯ সিনেমা

শন কনেরি। ছবি : ইন্টারনেট
শন কনেরি। ছবি : ইন্টারনেট

জেমস বন্ডের নতুন সিনেমা এ বছর মুক্তি পায়নি। আগামী বছর ‘নো টাইম টু ডাই’ মুক্তি পাবে।

তার আগে চাইলে ইউটিউবে দেখে নেওয়া যাবে জেমস বন্ড সিরিজের প্রথম ১৯টি সিনেমা। তবে ফ্রিতে এ সিনেমাগুলো দেখার সুবিধা শুধু যুক্তরাষ্ট্রের বাসিন্দারাই পাবেন।

প্রায়ত অভিনেতা শন কনেরি অভিনীত ড. নো ও গোল্ডফিঙ্গার, পিয়ার্স ব্রসনানের গোল্ডেন আইও থাকবে এই তালিকায়। তবে ডেনিয়েল ক্রেইগের সিনেমাগুলো এখানে পাওয়া যাবে না। কতোদিন পর্যন্ত এ সুযোগ থাকবে তা জানা যায়নি।

কিছুদিন আগেই শন কনেরির মৃত্যু হয়েছে। তার প্রতি সম্মান জানাতেই ফ্রিতে সিনেমাগুলো দেখার সুযোগ দিচ্ছে সনি পিকচার্স।

শন কনারি গত ৩১ অক্টোবর ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ‘জেমস বন্ড’ সিরিজের প্রথম সাতটিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেন। এ ছাড়াও, ইন্ডিয়ানা জোন্স, লাস্ট ক্রুসেড, দ্য রক ছবিতে অভিনয় করেন তিনি। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ