বিনোদন

হাসপাতালে ভর্তি রজনীকান্ত

হাসপাতালে ভর্তি রজনীকান্ত
হাসপাতালে ভর্তি রজনীকান্ত

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে ওঠানামা করছে। এমনটি জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা।

তাকে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

তাতে জানানো হয়েছে, রজনীকান্তর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। করা হয়েছে মেডিকেল পরীক্ষাও। করোনা সংক্রমণের কোনও লক্ষণ তার নেই। তবে যতক্ষণ না অভিনেতার রক্তচাপ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ চিকিৎসকদের নজরদারিতে হাসপাতালেই থাকবেন তিনি।

কিছুদিন আগেই নিজের রাজনৈতিক দলের তামিলনাড়ু বিধানসভা ভোটে লড়ার ঘোষণা করেছিলেন রজনীকান্ত। তবে তার আগে তার একটি সিনেমার শুটিংয়ের চার কর্মী করোনা সংক্রমিত হওয়ায় নিজেকে নিভৃতবাসে রেখেছিলেন রজনী। পরে পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এলেও নিভৃতবাসেই ছিলেন রজনীকান্ত। / এ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ