বিনোদন

করোনায় জনপ্রিয় মার্কিন অভিনেত্রীর মৃত্যু

করোনায় জনপ্রিয় মার্কিন অভিনেত্রীর মৃত্যু
করোনায় জনপ্রিয় মার্কিন অভিনেত্রীর মৃত্যু

করোনাভাইরাস জটিলতায় জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ডাউন ওয়েলসের (৮২) মৃত্যু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেত্রীর মুখপাত্র হারলান বল এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৫৯ সালে মিস নেভাদা খেতাব জিতেছিলেন ডাউন ওয়েলস। এছাড়া মিস আমেরিকা প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন তিনি।

মূলত ছোট পর্দায় অভিনয় করে খ্যাতি পান এই তারকা। টিভি কমেডি ধারাবাহিক ‘গিলিগান’স আইল্যান্ড’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন ওয়েলস। ১৯৬৪ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এই ধারাবাহিকটি প্রচারিত হয়।

‘গিলিগান’স আইল্যান্ড’-এর অন্যতম অভিনেত্রী টিনা লুইস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ডাউনের মৃত্যুর কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি। আমার প্রতি তার সদয়তা আমি সবসময় স্মরণ করব।’

নেভাদার রেনো শহরে ওয়েলসের জন্ম। তিনি ১৫০টিরই বেশি টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। অভিনয়ের বাইরে ওয়েলস ছিলেন প্রযোজক, লেখক, সাংবাদিক, মোটিভেশনাল স্পিকার, শিক্ষক, মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী।

হাতিদের অভয়ারণ্য রক্ষার জন্য কাজ করে ১৯৯৫ সালে তিনি স্বীকৃতি স্বরূপ অর্জন করেছেন দ্য এলিফ্যান্ট স্যাঙ্কুয়ারি অ্যাওয়ার্ড। / সিএনএন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ