বিনোদন

আবারও নাটকে ফিরলেন আজিজুল হাকিম

আবারও নাটকে ফিরলেন আজিজুল হাকিম
আবারও নাটকে ফিরলেন আজিজুল হাকিম

করোনামুক্ত হয়ে অবশেষে শুটিংয়ে ফিরেছেন অভিনেতা আজিজুল হাকিম। গত বৃহস্পতিবার ‘স্বর্ণমানব-৪’ নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি।

ড. মইনুল খান রচিত এ নাটকটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। এর আগে একই নাটকের আরও তিনটি সিকুয়াল প্রচার হয়েছে। এতে আজিজুল হাকিমের চরিত্র আগের মতোই, একজন গোয়েন্দা মহাপরিচালকের।

এ নিয়ে আজিজুল হাকিম বলেন, ‘সর্বোচ্চ সতর্কতা নিয়ে শুটিংয়ে ফিরেছি। এই ফেরায় অনেক আনন্দ। যেমন আনন্দ হয়েছিল হাসপাতাল থেকে বাসায় ফেরার পর। তবে শুটিং নিয়মিত করার ইচ্ছা আমার নেই। যেটুকু না করলেই নয়, সেটুকু করব। আমার জন্য যেন নির্মাতা বা প্রযোজক বিপদে না পড়েন, সেটা লক্ষ্য রাখছি সবার আগে।’

অভিনেতা আরও জানান, তার শরীর এখন সম্পূর্ণ সুস্থ। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত শুটিংয়ে নিয়মিত হবেন না তিনি। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ