বিনোদন

জামিন পেলেন ‘নবাব এলএলবি’ ছবির পরিচালক-অভিনেতা

জামিন পেলেন ‘নবাব এলএলবি’ ছবির পরিচালক-অভিনেতা
জামিন পেলেন ‘নবাব এলএলবি’ ছবির পরিচালক-অভিনেতা

সিনেমায় পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেফতার পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান।

জানা গেছে, সোমবার আদালতে অনন্য মামুন ও শাহীন মৃধার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী সাইদুর রহমান মানিক। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

নবাব এলএলবি সিনেমায় পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে পর্নোগ্রাফি আইনে গত ২৪ ডিসেম্বর রাতে অনন্য মামুন ও শাহীন মৃধাকে গ্রেফতার করে পুলিশ। পরে ২৫ ডিসেম্বর দুপুরে তাদের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। এতোদিন তারা কারাগারেই ছিলেন। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ