বিনোদন

৪০ বছরে সবচেয়ে কম আয় করেছে হলিউড

৪০ বছরে সবচেয়ে কম আয় করেছে হলিউড
৪০ বছরে সবচেয়ে কম আয় করেছে হলিউড

রিসার্চ ফার্ম কমস্কোর বলেছে উত্তর আমেরিকার বক্স অফিস থেকে ২০২০ সালে আয় হয়েছে মাত্র ২.২ বিলিয়ন ডলার! যা গত চল্লিশ বছরে সর্বনিম্ন। ২০১৯ সালে এই অংকটা ছিল ১১.৪ বিলিয়ন ডলার।

করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি থেকে পুরো বিশ্বে বন্ধ হয়ে গেছে সিনেমা হল। দেউলিয়া হয়েছে এমসি এন্টারটেইনমেন্টের মতো ছোট-বড় অনেক প্রতিষ্ঠান।

২০২০ এর জানুয়ারিতে মুক্তি পাওয়া সনি পিকচার্সের ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ ছিল উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি আয় করা সিনেমা। ছবিটি আয় করেছিল ২০৮ মিলিয়ন ডলার। বছর শেষে মুক্তি পাওয়া ‘টেনেট’ আমেরিকা ও কানাডায় আয় করেছে মাত্র ৫৮ মিলিয়ন ডলার!

২০২০ সালে মুক্তির অপেক্ষায় থাকা ২৭৪টি সিনেমার মুক্তি পিছিয়ে নেয়া হয়েছে ২০২১ সালে। এর মাঝে আছে ‘নো টাইম টু ডাই’, ‘টপ গান: মাভেরিক’ এবং ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নবম ফ্র্যাঞ্চাইজি। / ইন্ডিয়ান এক্সপ্রেস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ