বিনোদন

অভিনেতা মজিবুর রহমান দিলু আইসিইউতে

অভিনেতা মজিবুর রহমান দিলু আইসিইউতে
অভিনেতা মজিবুর রহমান দিলু আইসিইউতে

অভিনেতা মজিবুর রহমান দিলুর শারীরিক অবস্থা সংকটাপন্ন। গত শুক্রবার সন্ধ্যায় তাকে গুলশানের একটি হাসপাতালের আইসিইউতে [নিবিড় পরিচর্যা কেন্দ্র] স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে অয়ন রহমান। এর আগে উত্তরার একটি হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেতা। তিনি মঞ্চ ও টেলিভিশন নাটকের দাপুটে অভিনেতা।

অয়ন বলেন, ‘আব্বুর শারীরিক অবস্থা এখন ভালো নয়। ফুসফুসের সংক্রমণ খারাপের দিকে যাচ্ছে, যা খুবই উদ্বেগের। এরই মধ্যে তার শরীরে প্লাজমা দেওয়া হয়েছে। কভিড ১৯ নেগেটিভ হলেও সন্দেহ থেকেই চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘২০০৫ সালে গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কোমায় ছিলেন বাবা। পরে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন।’

জানা গেছে, ফুসফুসে সমস্যা নিয়ে গত মঙ্গলবার রাতে উত্তরার বাসার পাশেই একটি হাসপাতালে ভর্তি হন দিলু। ভর্তির পর চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের ফুসফুসের বাঁ পাশে ৭০ শতাংশ আক্রান্ত হয়েছে। আর ডান পাশে ১০ শতাংশ।

উল্লেখ্য, দিলুর অভিনয় শুরু মঞ্চ থেকে। ১৯৭২ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। ১৯৭৬ থেকে নিয়মিত অভিনয় করছেন। মাঝে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘তথাপি’, ‘সময় অসময়’, ‘সংশপ্তক’ প্রভৃতি। মঞ্চে ‘আমি গাধা বলছি’, ‘নানা রঙের দিনগুলি’, ‘জনতার রঙ্গশালা’ প্রভৃতি। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ