বিনোদন

‘সংশপ্তক’ অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই

‘সংশপ্তক’ অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই
‘সংশপ্তক’ অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই

বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত জনপ্রিয় ‘সংশপ্তক’ ধারাবাহিক নাটকে ‘মালু’ চরিত্রে অভিনয় করা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ৬টা ৪৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

সকাল ৯টার দিকে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ডিউটি ম্যানেজার সানাউল করিম। তিনি বলেন, ‘সবশেষ তিনি আইসিইউতে ছিলেন। নিউমোনিয়ার লক্ষণ ছিল, তবে করোনার ফল নেগেটিভ ছিল।’

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন মুজিবুর রহমান দিলু।

মুজিবুর রহমান দিলু ছিলেন টেলিভিশন ও মঞ্চ অভিনেতা, পরিচালক, থিয়েটারকর্মী এবং নাট্যকার। ঢাকা ড্রামা থিয়েটার গ্রুপের মালিক দিলু ছোটদের সংগঠন টুনটুনির সমন্বয়কারী ছিলেন। এ ছাড়া তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন।

২০০৫ সালে গুলেনবারি সিনড্রোমে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কোমায় ছিলেন দিলু। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ