বিনোদন

নিজ বাসায় মডেল সাদিয়ার ঝুলন্ত মরদেহ

নিজ বাসায় মডেল সাদিয়ার ঝুলন্ত মরদেহ
নিজ বাসায় মডেল সাদিয়ার ঝুলন্ত মরদেহ

রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে মডেল সাদিয়া নাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাটি ফেসবুকে পোস্ট দিয়ে জানান মডেল বারিস হক। পরে সাদিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও সাদিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

শাওন নামে সাদিয়া নাজের এক আত্মীয় বলেন, 'সোমবার রাত পৌঁনে ৩টার দিকে আমাদের বাসায় খবর আসে। গিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া।'

এরপর পুলিশকে খবর দেয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

'বারিস বরষা' নামে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করেছিলেন সাদিয়া। ওই ছবিগুলো এখনো প্রকাশ হয়নি। এই হাউজের কর্ণধার বারিস হক শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেন, 'বিদায় জানালো আরো একটি সম্ভাবনাময়ী তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় সাদিয়া নাজ। গতকাল রাতে আত্মহত্যা করেছে।' / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ