বিনোদন

আবার পেছালো ‘নো টাইম টু ডাই’

আবার পেছালো ‘নো টাইম টু ডাই’
আবার পেছালো ‘নো টাইম টু ডাই’

করোনা ভাইরাসের ক্ষতি পুষিয়ে নিতে জেমস বন্ডের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’ মুক্তির তারিখ এপ্রিল থেকে পিছিয়ে নেওয়া হলো আগামী অক্টোবর মাসে। বৃহস্পতিবার ছবি প্রযোজনা সংস্থাটি এ ঘোষণা দেয়।

এমজিএম এবং কমক্যাস্ট কর্পোরেশনের প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স’য়ের ‘নো টাইম টু ডাই’ ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের এপ্রিল মাসে। পরে সেটা পিছিয়ে নেওয়া হয় গত বছর নভেম্বরে; তারপর নির্ধারণ করা হয় এই বছর এপ্রিলে। এই ছবিতে জেমস বন্ডের ভূমিকায় ডেনিয়েল ক্রেইগ শেষবারের মতো অভিনয় করেছেন। যা নির্মাণে খরচ হয়েছে ২০ কোটি মার্কিন ডলার।

বিশ্বের অন্যতম লাভজনক ছবিগুলো মধ্যে রয়েছে বন্ড সিরিজ। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘স্পেক্টার’ বিশ্বব্যাপি ৮৮ কোটি মার্কিন ডলারের ব্যবসা করে। অন্যদিকে ২০১২ সালের ‘স্কাইফল’ সারাবিশ্বে প্রায় শত কোটি মার্কিন ডলারে বেশি ব্যবসা করেছিল।

এই সময়ে বড় বাজেটের জনপ্রিয় ছবির মুক্তি তালিকায় থাকা ‘ব্ল্যাক উইডো’র তারিখ পরিবর্তন করা হয়েনি। ওয়াল্ট ডিজনি কর্পোরেশন-মার্ভেল স্টুডিওর এ ছবি মুক্তি পাবে আগামী ৭ মে মাসে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ