বিনোদন

সাতপাকে বাঁধা পড়লেন বরুণ-নাতাশা

সাতপাকে বাঁধা পড়লেন বরুণ-নাতাশা
সাতপাকে বাঁধা পড়লেন বরুণ-নাতাশা

করোনা প্রতিরোধে সব রকম সতর্কতা মাথায় রেখেই সম্পন্ন হলো বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ে। রবিবার সাতপাকে বাঁধা পরলেন বলিউডের নতুন এই দম্পতি। বেশ জাঁকজমকের সঙ্গে সফলভাবে সম্পন্ন হলো বলিউড পাড়ার বছরের প্রথম বিয়ে।

আলিবাগের দ্যা ম্যানসন হাউসে অনুষ্ঠিত হয় বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের অনুষ্ঠান। বিয়ের পিঁড়িতে নাতাশা দালালের হাত ধরে বসে থাকা দুইটি ছবি পোস্ট করে বরুন লিখেছেন, সারা জীবনের ভালোবাসা আজ একটি পরিচয় পেলো।

দীর্ঘদিনের বান্ধবী নাতাশার সঙ্গে বরুনের বিয়ে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলেও অনুষ্ঠানে ছিল না বিশাল লোকসমাগম। বরং স্বল্প কিছু অতিথি তাদের বিয়েতে আমন্ত্রণ পয়েছেন। তবে আমন্ত্রিতদের শর্ত সাপেক্ষে ঢুকতে পারবেন বিয়ের আসরে।

আগেই অতিথিদের সাফ জানানো হয়েছে, বরুণ-নাতাশার বিয়ের আসরে প্রবেশ করতে হলে তাদের করোনা ভাইরাস টেস্টের রিপোর্ট দেখাতে হবে। অতিথিদের ওয়েডিং প্ল্যানারদের কাছে তাদের কোভিড রিপোর্ট জমা দিতে হবে। গোটা বিয়ের আসরজুড়েই ছিল মাস্ক-স্যানিটাইজার একাধিক কাউন্টার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ