বিনোদন

চলে গেলেন অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার

চলে গেলেন অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার
চলে গেলেন অস্কারজয়ী অভিনেতা ক্রিস্টোফার

মারা গেছেন অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর। স্থানীয় সময় শুক্রবার সকালে তিনি মারা যান। ‘‌দ্য সাউন্ড অব মিউজিক’‌-এর ক্যাপ্টেন ভন হিসেবেই তাকে চেনে সারাবিশ্ব। খবর : বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে কানেকটিকাটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী এলাইন টেলর।

ক্রিস্টোফার ২০১২ সালে ‘‌বিগিনার্স’‌ ছবির জন্য অস্কার পেয়েছিলেন। এছাড়া ২০১০ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ এবং ২০১৮ সালে ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’র জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

১৯৫৮ সালে ‌‘স্টেজ স্ট্রাক’ দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। এরপর টানা ৫০ বছর ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করে গেছেন তিনি। তবে দ্য সাউন্ড অব মিউজিক (১৯৬৫)-এর ক্যাপ্টেন ভনের চরিত্র তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছিল।

১৯৯৯ সালে ‘‌দ্য ইনসাইডার’‌, ২০০১ সালে ‘‌অ্যা বিউটিফুল মাইন্ড’ তার ক্যারিয়ারে উল্লেখ্য মাইলস্টোন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ