বিনোদন

কৃষকদের পাশে নেই বলিউড, ক্ষোভ নাসিরুদ্দিনের

কৃষকদের পাশে নেই বলিউড, ক্ষোভ নাসিরুদ্দিনের
কৃষকদের পাশে নেই বলিউড, ক্ষোভ নাসিরুদ্দিনের

ভারতের নতুন কৃষি আইন বিরোধী আন্দোলনকারীরা কয়েক মাস ধরে চলা আন্দোলনের মাধ্যমে সরকারকে কৃষি সংস্কার আইন বাতিলে বাধ্য করার চেষ্টা করছেন।

ইতোমধ্যে ভারতের কৃষকদের এই আন্দোলন প্রতি বিশ্বের মনোযোগ আকৃষ্ট হয়েছে। পপ তারকা রিয়ানা ও পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ কৃষকদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। চাষীদের প্রতি সমর্থন জানানোয় গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ।

এবার আন্দোলনকারী কৃষকদের সমর্থনে এগিয়ে এলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে এক সাংবাদিকের সঙ্গে কৃষক আন্দোলন নিয়ে সাক্ষাৎকারে অংশ নিতে দেখা যায় প্রবীণ এ অভিনেতাকে। নাসিরুদ্দিন শাহের এই পোস্ট শেয়ার করেছেন পাঞ্জাবের জনপ্রিয় গায়ক জি সিধু।

কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি জানান, অন্যায় দেখে চুপ করে থাকাটাও বড় অন্যায়। বড় বড় তারকা চুপ করে রয়েছেন, কারণ তারা মনে করছেন মুখ খুললেই তাদের ক্ষতি হবে। যখন একজন স্টার তার সাত প্রজন্মের জন্য অর্থ গোচ্ছিত করে রেখেছেন, তাদের কিছু হারানোর ভয় কীসের?

সাক্ষাৎকারের কয়েক সেকেন্ডের ওই ভিডিওই এখন ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। বলিউডের বর্ষীয়ান অভিনেতার ওই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই তা ভাইরাল হয়ে যায়। / টাইমস অফ ইন্ডিয়া

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ