বিনোদন

তারকা দম্পতিদের নিয়ে হাজির হবেন পূর্ণিমা

তারকা দম্পতিদের নিয়ে হাজির হবেন পূর্ণিমা
তারকা দম্পতিদের নিয়ে হাজির হবেন পূর্ণিমা

টেলিভিশনে তারকাদের নিয়ে ‘এবং পূর্ণিমা’ দিয়ে উপস্থাপনার নাম লেখিয়েছিলেন অভিনেত্রী পূর্ণিমা। কয়েক বছর ধরেই উপস্থাপনায় বেশ আলোচিত হয়েছেন। এবারো নতুন একটি অনুষ্ঠানের উপস্থাপক হলেন পূর্ণিমা। আর এই অনুষ্ঠানের নাম ‘পূর্ণিমার আলো’। আগামী ৬ মার্চ থেকে প্রতি শনিবার রাতে অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানটি মোট ৫২ পর্বে হবে।

এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিনোদন, রাজনীতি, ক্রীড়াসহ বেশ কয়েকটি অঙ্গনের সফল তারকা দম্পতিকে নিয়ে। তবে প্রথম পর্বেই থাকছে জমক। এই পর্বে পূর্ণিমার সঙ্গে থাকবেন নায়ক ফেরদৌস ও রিয়াজ। তারা দুজন উপস্থাপক পূর্ণিমাকে পরিচয় করিয়ে দেবেন ভক্তদের সঙ্গে। থাকবে তিনজনের আড্ডাও। দ্বিতীয় পর্ব থেকে মূল অনুষ্ঠানটি শুরু হবে।

আগামী ১৬ ফেব্রুয়ারি পূণিমার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি হবে বলে জানা গেছে।

দীর্ঘদিন বিরতি দিয়ে চলচ্চিত্রেও কাজ করছেন এই অভিনেত্রী। একসঙ্গে দুটি ছবিতে কাজ করছেন। দুটি ছবিরই পরিচালক নঈম ইমতিয়াজ নিয়ামূল। একটি ‘গাঙচিল’ আরেকটি ‘জ্যাম’। ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আর ‘জ্যাম’–এ আছেন আরিফিন শুভ। এরই মধ্যে ‘গাঙচিল’ ছবির শুটিং শেষ হয়েছে। ‘জ্যাম’ ছবির বাকি অংশের কাজ ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং শেষে আরিফিন শুভ ভারত থেকে দেশে ফিরলে শুরু হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ