বিনোদন

আবারও নতুন সিনেমায় নিরবের নায়িকা বুবলী

আবারও নতুন সিনেমায় নিরবের নায়িকা বুবলী
আবারও নতুন সিনেমায় নিরবের নায়িকা বুবলী

মুক্তির অপেক্ষায় থাকা ‘ক্যাসিনো’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছিলেন নিরব ও শবনম বুবলী। নতুন খবর হচ্ছে, নিরব তার নতুন সিনেমার জন্য নায়িকা হিসেবে আবারও পাচ্ছেন বুবলীকে।

সোমবার রাতে গুলশানের কোরিয়ানা রেস্তোরাঁয় নিরবের সঙ্গে দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হন শবনম বুবলী। নিরব-বুবলী ছাড়াও সিনেমাটিতে থাকবেন রোশান।

আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় নিরব-বুবলী জুটির দ্বিতীয় এ সিনেমার নাম ‘চোখ’। শোনা যাচ্ছে, চলতি ফেব্রুয়ারিতে এ সিনেমার শুটিং শুরু হবে। চিত্রনাট্য করেছেন অনামিকা মন্ডল। পরিচালক জানান, থ্রিলার গল্পে নির্মিত হবে সিনেমাটি।

বুবলী বলেন, চোখের কনসেপ্ট শুনে মুগ্ধ হই। যেখানে আমাকে পুরোপুরিভাবে ওয়েস্টার্ন ও করপোরেট টাইপের গেটআপে পাওয়া যাবে। পরিচালক জুয়েল ভাইয়ের ব্যাকগ্রাউন্ড খুবই ভাল। নিরব ভাইয়ের সঙ্গে কাজের বোঝাপড়াও দারুণ। তিনি সহশিল্পীকে যথাযথ সম্মান দিতে জানেন। সবকিছু মিলিয়ে প্রজেক্টে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে।

চোখ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। নিরব জানান, ক্যাসিনোতে কাজ করে বুঝেছি বুবলী পরিপূর্ণ ডেডিকেটেড শিল্পী। বলেন, নতুন করে আবার তার সাথে কাজ করতে যাচ্ছি৷ প্রত্যাশা অনেক বেশি। আশা করছি দারুণ কিছুই হবে। / চ্যা.আই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ