বিনোদন

চলতি বছর মুক্তি পাচ্ছে না শাহরুখের ‘পাঠান’

চলতি বছর মুক্তি পাচ্ছে না শাহরুখের ‘পাঠান’
চলতি বছর মুক্তি পাচ্ছে না শাহরুখের ‘পাঠান’

প্রায় দুই বছরের বিরতির পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে আবারও বড়পর্দায় ফিরছেন বলিউড কিং খান শাহরুখ খান। কথা ছিল, চলতি বছরই মুক্তি পাবে দর্শক প্রতীক্ষিত এই ছবিটি।

তবে রবিবার (২১ ফেব্রুয়ারি) বলিউডের ট্রেড অ্যানালিস্ট এবং ক্রিটিক তারণ আদর্শ জানিয়েছেন, চলতি বছর নয় বরং ২০২২ সালে মুক্তি পাবে শাহরুখের ‘পাঠান’।

গেল বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে মুম্বাইয়ে শুটিং শুরু হয়েছিল ‘পাঠান’ এর। বর্তমানে যার শুটিং চলছে দুবাইয়ে। যেখানে বেশ কিছু অ্যাকশন সিনের শুট চলছে।

শাহরুখের ‘পাঠান’ ছবিতে একটি অ্যাকশনের দৃশ্যে দেখা যাবে সালমান খানকে। এছাড়াও ছবিতে আছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম।

তবে এটা প্রথম নয় যেখানে শাহরুখ খান ও সালমান খান একই প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন। এর আগেও ‘করণ অর্জুন’, ‘হাম তুমহারে হ্যায় সনম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, হার দিল যো প্যায়ার কারেগা সহ অন্যান্য ছবিতে এই দুই খানকে একসঙ্গে দেখা গিয়েছে। সালমান খানকে ক্যামিও চরিত্রে শেষবার দেখা গিয়েছে শাহরুখ খানের জিরো ছবিতে ২০১৮ সালে। / চ্যা.আই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ