বিনোদন

আত্মসমর্পণ করলেন সংগীত শিল্পী মিলা

আত্মসমর্পণ করলেন সংগীত শিল্পী মিলা
আত্মসমর্পণ করলেন সংগীত শিল্পী মিলা

অবশেষে সাবেক স্বামীকে এসিড নিক্ষেপের মামলায় আত্মসমর্পণ করেছেন সংগীত শিল্পী মিলা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন।

এর আগে জামিনে থাকা অবস্থায় ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় গত ৯ ফেব্রুয়ারি মিলা ও তার সহযোগী কিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ জুন পারভেজ সানজারির গায়ে এসিড হামলার অভিযোগে মিলা ও তার সহকারী জন পিটার হাওলাদার কিমের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন সানজারির বাবা এসএম নাসির উদ্দিন।

মামলার এজাহারে বলা হয়, গত ২ জুন রাতে উত্তরার তিন নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে সানজারির গায়ে এসিড নিক্ষেপ করা হয়। দির্ঘ তদন্ত শেষে গত বছর ৩০ ডিসেম্বর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় সি আইডি। এরপর দুই ধার্য তারিখ তারা আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ