বিনোদন

৯৭ কোটি টাকায় সাবেক স্বামীর উপহার বিক্রি করলেন অ্যাঞ্জেলিনা

৯৭ কোটি টাকায় সাবেক স্বামীর উপহার বিক্রি করলেন অ্যাঞ্জেলিনা
৯৭ কোটি টাকায় সাবেক স্বামীর উপহার বিক্রি করলেন অ্যাঞ্জেলিনা

স্মৃতি আঁকড়ে থাকতে চাইছেন না হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি! সাবেক স্বামী ব্র্যাড পিটের দেওয়া উপহার একটি চিত্রকর্ম নিলামে তুলে রেকর্ড দামে বিক্রি করেছেন এ তারকা।

মার্কিন গণমাধ্যম পেজ সিক্সের বরাতে পিঙ্কভিলার খবর, গতকাল সোমবার সাবেক স্বামী ব্র্যাড পিটের দেওয়া উপহার বিরল একটি চিত্রকর্ম নিলামে তোলেন জোলি। চিত্রকর্মটি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে দেশটির নেতৃত্ব দিয়েছিলেন। ২০১১ সালে অ্যাঞ্জেলিনাকে চিত্রকর্মটি উপহার দেন ব্র্যাড। ওই সময় চিত্রকর্মটি ২.৯৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনেছিলেন ব্র্যাড। আর ‘টাওয়ার অব দ্য কৌতৌবিয়া মস্ক’ চিত্রকর্মটি সোমবার বিক্রি হয়েছে ১১.৫ মিলিয়ন মার্কিন ডলারে, বাংলাদেশের মুদ্রায় যা ৯৭ কোটি টাকার বেশি।

২০১৪ সালে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু ২০১৬ সালে তাঁরা আলাদা হয়ে যান। এরপর বিবাহবিচ্ছেদের দীর্ঘ প্রক্রিয়া চলতে থাকে। অবশেষে ২০১৯ সালে তাঁদের আইনগতভাবে বিচ্ছেদ হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ