বিনোদন

নিউইয়র্কে রেস্তোরাঁ খুললেন প্রিয়াঙ্কা

নিউইয়র্কে রেস্তোরাঁ খুললেন প্রিয়াঙ্কা
নিউইয়র্কে রেস্তোরাঁ খুললেন প্রিয়াঙ্কা

মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর বেশিরভাগ সময়ে যুক্তরাষ্ট্রেই থাকেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কেবল শ্যুটিং থাকলে দেশে ফেরেন তিনি। সম্প্রতি ‘ম্যাট্রিক্স ৪’ ছবির শ্যুটিংয়ের জন্য বিদেশেই থাকতে হয়েছে বেশি।

সম্প্রতি টুইটারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, নিউইয়র্কে ভারতীয় রেস্তোরাঁ খুলেছেন তিনি। রেস্তোরার নাম দিলেন ‘সোনা’। ২০১৯ সালের কিছু ছবিও পোস্ট করলেন তারই সঙ্গে। পুরনো সেই ছবিতে দেখা গেছে, নিক ও প্রিয়াঙ্কা পুজো করছেন সেখানে।

শনিবার সেই জায়গাতেই উদ্বোধন হল ‘সোনা’-র।

প্রিয়াঙ্কার ক্যাপশনে জানা গেল, ভারতের মতোই বৈচিত্র্যপূর্ণ হবে তাদের মেনু।

অভিনেত্রী লিখেছেন, ‘দেশের প্রতি ভালবাসা জানিয়েছি এই রেস্তোরাঁর মধ্যে দিয়ে। যে আস্বাদ পেতে পেতে বড় হয়েছি, তারই প্রতিরূপ গড়ে তোলার প্রয়াস’। / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ