বিনোদন

সমালোচনার মুখে ‘নো জুম’ অস্কার

সমালোচনার মুখে ‘নো জুম’ অস্কার
সমালোচনার মুখে ‘নো জুম’ অস্কার

গত সপ্তাহে অস্কারের আয়োজকরা মনোনয়নপ্রাপ্তদেরকে এক চিঠির মাধ্যমে জানিয়েছেন, এবছর অস্কারে জুমে অংশ নেয়ার কোনো সুযোগ থাকবে না। অংশ নিতে হবে সশরীরে। মহামারীর মধ্যে আয়োজকদের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে বিশ্বজুড়ে।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে কমপক্ষে ৯ জন যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন। তাদের মধ্যে প্রমিজিং ইয়ং ওমেন নির্মাতা এমেরাল্ড ফেনেল এবং তারকা ক্যারে মুলিগান থাকেন ব্রিটেনে। আগামী সপ্তাহে যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার সম্ভাবনা আছে। নিষেধাজ্ঞা থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। এছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও ভ্রমণে নানা বিধিনিষেধ আছে। সেক্ষেত্রে অনেকের পক্ষেই সশরীরে এসে অস্কারে অংশ নেয়া সম্ভব হবে না। যারা সশরীরে উপস্থিত থাকবেন তাদেরকেও পোহাতে হবে নানা ঝামেলা, খরচ হবে বাড়তি।

বিপাকে পড়বেন আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নপ্রাপ্তরাও। এবছর এই বিভাগে মনোনয়ন পেয়েছে ডেনমার্ক, হংকং, রোমানিয়া, তিউনিসিয়া ও বসনিয়ার ছবি।

ক্যালিফোর্নিয়ায় দর্শনার্থীদের নিজ খরচে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়। যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসা ব্যক্তিদেরও কোয়ারেন্টাইনের বিধিনিষেধ মানতে হয়।

অস্কারের মতো এত বড় আয়োজনে জুমে অংশ নেয়ার সুযোগ নেই, বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে বিশ্বজুড়ে। ডেডলাইন, ভ্যারাইটির মতো গণমাধ্যমগুলো এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও অ্যাকাডেমি কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি।

৯৩ তম অস্কারের আসর বসবে ২৫ এপ্রিল। এবছরের অস্কারের আসর বসবে ডলবি থিয়েটার এবং ইউনিয়ন স্টেশনে। ৯০ মিনিট ধরে চলবে অনুষ্ঠান। / ইন্ডিয়ান এক্সপ্রেস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ