বিনোদন

করোনায় আক্রান্ত তারকা দম্পতি সেলিম-রোজি

করোনায় আক্রান্ত তারকা দম্পতি সেলিম-রোজি
করোনায় আক্রান্ত তারকা দম্পতি সেলিম-রোজি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। গত মাসের শেষের দিকে কিছুটা জ্বর, ঠাণ্ডা ও হাচি-কাঁশি ছিল রোজী সিদ্দিকীর। ১ এপ্রিল কিছুটা অসুস্থতা অনুভব করেন শহীদুজ্জামান সেলিমও। পরে দুজনেই করোনার নমুনা পরীক্ষা করান। ফলাফল আসে তারা করোনা পজিটিভ। এখন তারা চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

শহীদুজ্জামান সেলিম জানান, প্রথম দিকে রোজীর শরীর বেশি অসুস্থ হয়ে পড়ে। তার শ্বাসকষ্ট ও কাশি হওয়ায় কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। দেরি না করে করোনা পরীক্ষা করিয়ে জানতে পারি, আমরা করোনায় আক্রান্ত। এখন রোজী আগের চেয়ে অনেকটা ভালো আছে। তবে তার হালকা ঠাণ্ডা-জ্বর ও শারীরিক দুর্বলতা আছে।

শহীদুজ্জামান সেলিম আরও জানান, করোনায় আক্রান্ত জানার পর থেকে আমরা নিয়মিত চিকিৎসা ও ডাক্তারের পরামর্শ মেনে চলছি। ডাক্তার বলেছেন, বাসায় বসে ঠিকমতো প্রয়োজনীয় ওষুধ সেবন করলেই হবে। এর মধ্যে যদি কোনো জটিলতা দেখা দেয়, তাহলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ