বিনোদন

করোনায় আক্রান্ত লালনশিল্পী ফরিদা পারভীন

করোনায় আক্রান্ত লালনশিল্পী ফরিদা পারভীন
করোনায় আক্রান্ত লালনশিল্পী ফরিদা পারভীন

খ্যাতিমান লালনশিল্পী ফরিদা পারভীন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শনিবার দিবাগত রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী।

তিনি বলেন, ‘আমার আম্মা কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। গত ৭ এপ্রিল তার করোনা টেস্ট করালে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ তত্ত্বাবধানে বাসাতেই আম্মার চিকিৎসা চলছে। কিছুটা শ্বাসকষ্ট আছে। মাঝেমাঝে কম বেশি হচ্ছে। তাছাড়া আর কোনো শারীরিক সমস্যা নাই। সবাই আমার মায়ের সুস্থতার জন্য দোয়া করবেন।’

ফরিদা পারভীন লালনের গান গেয়ে দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ