বিনোদন

করোনাক্রান্ত অভিনেতা এস এম মহসীন মারা গেছেন

করোনাক্রান্ত অভিনেতা এস এম মহসীন মারা গেছেন
করোনাক্রান্ত অভিনেতা এস এম মহসীন মারা গেছেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিঊন)।

মহসীনের মৃত্যুর খবর সমকালকে নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি, জনপ্রিয় নাট্য নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু।

তিনি বলেন, 'সকাল ৯টার দিকে মারা গেছেন মহসীন ভাই। করোনায় আক্রান্ত হওয়ার পর মহসীন ভাইকে প্রথমে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে নেওয়া হয় ইমপালস হাসপাতালে। এ হাসপাতালে তিনি আইসিইউতে ছিলেন। পরে এখান থেকে নেওয়া হয় বারডেমে। আজ চিরবিদায় নিয়ে গেলেন তিনি।'

মঞ্চ ও টেলিভিশন অভিনেতা হিসেবেই পরিচিত এস এম মহসীন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক ও জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন এস এম মহসিন। আর ‘পদক্ষেপ’র মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন।

২০১৮ সালে এস এম মহসীন বাংলা একাডেমির সম্মানিত ফেলোশিপ লাভ করেন। পেয়েছেন শিল্পকলা পদকও৷ অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০২০ সালে তাকে একুশে পদকে ভূষিত করে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ