বিনোদন

সহিংসতার শিকার শিশুদের পাশে বিটিএস তারকা

সহিংসতার শিকার শিশুদের পাশে বিটিএস তারকা
সহিংসতার শিকার শিশুদের পাশে বিটিএস তারকা

দক্ষিণ কোরিয়ার চিলড্রেনস ডে-কে স্মরণীয় করে রাখতে জনপ্রিয় ব্যান্ড বিটিএস-এর সদস্য জে-হোপ ১০০ মিলিয়ন ওন (৮৯০০০ ডলার) অনুদান দিয়েছেন সহিংসতার শিকার হওয়া আফ্রিকার শিশুদের জন্য।

কোরিয়ার এক দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে এই আর্থিক অনুদান দেয়া হয়েছে। দাতব্য প্রতিষ্ঠান জানিয়েছেন, বিটিএস তারকা আশা করছেন, নির্যাতনের শিকার হওয়া শিশুদের কিছুটা হলেও স্বস্তি দেবে এই অনুদান।

গত তিন বছরে ৭০০ মিলিয়ন ওন দান করেছেন সংগীত তারকা জে-হোপ। সুযোগ পেলেই তিনি সমাজের নিপীড়িত মানুষের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। যুক্ত আছেন বেশ কিছু চ্যারিটি প্রোগ্রামের সাথে।

জে-হোপ বর্তমানে বিটিএস ব্যান্ডের অন্য সদস্যদের সঙ্গে ‘বাটার’ শিরোনামের একটি গানের কাজ নিয়ে ব্যস্ত আছেন। এমাসের শেষেই প্রকাশ পাবে জনপ্রিয় এই কে-পপ ব্যান্ডের নতুন গানটি। টাইমস অব ইন্ডিয়া

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ