বিনোদন

আইনি লড়াইয়ে ব্রাড পিটের জয়, বিচারকের ওপর ক্ষিপ্ত জোলি

আইনি লড়াইয়ে ব্রাড পিটের জয়, বিচারকের ওপর ক্ষিপ্ত জোলি
আইনি লড়াইয়ে ব্রাড পিটের জয়, বিচারকের ওপর ক্ষিপ্ত জোলি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের হেফাজতের বিষয়ে আইনি লড়াইয়ে জয় পেয়েছেন ব্রাড পিট। তবে বিষয়টি ভালোভাবে নেন জোলি। তিনি বিচারকের কঠোর সমালোচনা করেছেন। ব্রাড পিট ও জোলির সংসারে ছয় সন্তান। পিট চাইছিলেন সন্তানদের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে। কিন্তু তাতে রাজি হচ্ছিলেন না জোলি। অবশেষে বিচারক রায় দিয়েছেন ৫৭ বছর বয়সী অস্কার জয়ী অভিনেতা পিটের পক্ষেই। জোলি-পিটের সন্তান ও তাদের পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে বিচারক আউডারকির্ক রায় দেন। তবে জোলি অভিযোগ করেছেন, রায় দেওয়ার আগে তার সন্তানদের নিরাপত্তা ও ভাল থাকার জন্য প্রয়োজনীয় প্রমাণ-সাক্ষ্য শুনতে অস্বীকার করেছেন ওই বিচারক। ‌১২ বছর সংসার করেছেন পিট ও জোলি। তবে বিয়ের ২ বছরের মাথায় তারা বিচ্ছেদের ঘোষণা দেন। সন্তানদের হেফাজতের বিষয় সম্পর্কিত রায় পিটের পক্ষে এলেও আইনি লড়াই চালিয়ে যাবেন জোলি। / গার্ডিয়ান
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ