বিনোদন

৩৫ কোটি টাকা দিয়ে নতুন বাড়ি কিনলেন বিগ বচ্চন

৩৫ কোটি টাকা দিয়ে নতুন বাড়ি কিনলেন বিগ বচ্চন
৩৫ কোটি টাকা দিয়ে নতুন বাড়ি কিনলেন বিগ বচ্চন

বর্ষীয়ান অভিনেতা ও বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন মুম্বাইয়ের আন্ধেরিতে ৩১ কোটি রুপি দিয়ে ৫৭০৪ স্কোয়ার ফিটের একটি নতুন ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন, বাংলাদেশের মুদ্রায় যা ৩৫ কোটি টাকার বেশি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অমিতাভ বচ্চন ওই অ্যাপার্টমেন্ট কিনেছেন ২০২০ সালের ডিসেম্বরে এবং ২০২১ সালের ১২ এপ্রিল নথিভুক্ত করেছেন। আর এই বাড়ি কেনার জন্য শুল্ক বাবদ ৬২ লাখ রুপি দিয়েছেন তিনি। যদিও এ ব্যাপারে অমিতাভের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পত্রপত্রিকার খবর, বিগ বি-র কেনা ওই বাড়ির প্রতি বর্গফুটের দাম ৬০ হাজার রুপি। একটি আবাসনের ২৭ ও ২৮ তলা জুড়ে অমিতাভের নতুন বাসস্থান। এ ছাড়াও থাকবে ছয়টি গাড়ি রাখার জায়গা।

অমিতাভের প্রতিবেশী হতে চলেছেন অভিনেত্রী সানি লিওনি ও পরিচালক আনন্দ এল রাই। আন্ধেরির ওই আটলান্টিস ভবনে নতুন বাড়ি কিনেছেন তাঁরা। সানির কেনা সম্পত্তির দাম ১৬ কোটি রুপি। আনন্দের সম্পত্তির মূল্য ২৫ কোটি রুপি।

অমিতাভ বচ্চনকে সবশেষ সুজিত ঘোষের ‘গুলাবো সিতাবো’ সিনেমায় দেখা গিয়েছিল। গত বছর অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল এই সিনেমা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ