বিনোদন

ফুসফুসে সংক্রমণ, সাহিত্যিক সমরেশ মজুমদার হাসপাতালে

ফুসফুসে সংক্রমণ, সাহিত্যিক সমরেশ মজুমদার হাসপাতালে
ফুসফুসে সংক্রমণ, সাহিত্যিক সমরেশ মজুমদার হাসপাতালে

ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণের জেরে সাহিত্যিক সমরেশ মজুমদারকে ভারতের পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্থান টাইমসের খবরে হাসপাতালে নাম উল্লেখ না করে বলা হয়েছে, কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গত শুক্রবার সকালে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল সমরেশ মজুমদারের। পরিবারের সদস্যরা কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন।

সমরেশ মজুমদারের চিকিৎসায় তিন চিকিৎসকের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

হাসপাতালের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ৭৯ বছরের সাহিত্যিকের শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে বর্ষীয়ান সাহিত্যিকের। তার জেরেই শ্বাসকষ্ট হচ্ছিল। সাহিত্যিকের চেস্ট এক্সরে, সিটি স্ক্যানসহ একাধিক রক্ত পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি তার কোভিড পরীক্ষার জন্য রিপোর্টও পাঠানো হয়। তবে তার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।

কিছুদিন আগেই করোনাভাইরাস কেড়ে নিয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবি শঙ্খ ঘোষকে।

সমরেশ মজুমদারের জন্ম ১৯৪৪ সালের ১০ মার্চ, জলপাইগুড়ির চা বাগান ঘেরা ডুয়ার্সে।তার স্কুলজীবন কেটেছে জলপাইগুড়ি জেলা স্কুলে। পরে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন।

১৯৬৭ সালে দেশ পত্রিকায় প্রকাশিত 'দৌড়'-এর পরে কালবেলা, উত্তরাধিকার, কালপুরুষ, বুনো হাঁসের মতো একাধিক উল্লেখযোগ্য উপন্যাস লিখেছেন তিনি। তার ঝুলিতে রয়েছে অগণিত সম্মাননা। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার পান তিনি। ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমী পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং আইআইএমএস পুরস্কার পান সমরেশ মজুমদার।

চিত্রনাট্যকার হিসেবে বিএফজেএ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির অ্যাওয়ার্ডের পালকও রয়েছে তার মুকুটে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ