বিনোদন

‘গন গার্ল’খ্যাত হলিউড অভিনেত্রী লিসা বেনস আর নেই

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিসা বেনস
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিসা বেনস

মারা গেছেন ‘গন গার্ল’খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিসা বেনস। গত ৪ জুন সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এই প্রবীণ অভিনেত্রী। এরপর টানা ১১ দিন হাসপাতালে চিকিৎসা শেষে না ফেরার দেশে চলে গেলেন এই তারকা।

অভিনেত্রী দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ভর্তি ছিলেন নিউইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে। গত সোমবার সেখানেই মারা যান তিনি।

সংবাদমাধ্যমে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন অভিনেত্রীর ম্যানেজার ডেভিড উইলিয়ামসন।

গত ৪ জুন অভিনেত্রী লিসাকে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি মোটরবাইক। ঘটনাটি ঘটেছিল ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে। সেই সময় অ্যামস্টারডাম অ্যাভিনিউ ক্রস করছিলেন লিসা বেনস। তার গন্তব্য ছিল নিজের প্রাক্তন স্কুল, জুলিয়ার্ড।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মাথায় গুরুতর চোট পেয়েছিলেন লিসা। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ।

উল্লেখ্য, শুধু গন গার্লই নয়, হলিউডের একাধিক উল্লেখযোগ্য সিনেমাতে অভিনয় করেছেন লিসা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ