বিনোদন

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নির্মাতা রাজ কৌশল

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নির্মাতা রাজ কৌশল
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নির্মাতা রাজ কৌশল

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড পরিচালক-প্রযোজক রাজ কৌশল। স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন বলিউড অভিনেত্রী ও সঞ্চালক মন্দিরা বেদি। রাজ কৌশলের বয়স হয়েছিল ৫০ বছর।

অভিনেতা রোহিত রায় জানিয়েছেন, বুধবার ভোর রাতে সাড়ে ৪টায় মারা যান রাজ। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। তিনি তখন বাড়িতেই ছিলেন রাজ। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

এই দম্পতির এক ছেলে সন্তান রয়েছে। এছাড়াও ২০২০ সালে তারা নামে একটি ৪ বছরের মেয়েকে দত্তক নিয়েছেন মন্দিরা ও রাজ।

পেয়ার মে কাভি কাভি, শাদি কা লাড্ডু, অ্যান্টনি কৌন হ্যায়-র মতো ছবি পরিচালনা করেছেন রাজ। কপি রাইটার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। মুকুল আনন্দ, সুভাষ ঘাই-এর মতো পরিচালকদের সহকারী হিসেবে কাজ করেছেন। ১৯৯৮ সালে খুলেছিলেন নিজের বিজ্ঞাপন প্রযোজনা সংস্থা। ৮০০-র বেশি বিজ্ঞাপন তৈরি হয়েছিল তারই পরিচালনায়।

রাজ কৌশলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে বলিউড। শোক প্রকাশ করেছেন বলিউড জগতের অনেকেই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ